1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

নরসিংদীতে ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০১৪
  • ১১৭ Time View

norshingdiনরসিংদীর সদর উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে হাজী সুলতান খান (৬৫) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। বুধবার ভোরে সদর উপজেলার পশ্চিম বাসাইলে পুলিশ পরিচয়ে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ৭/৮ জন মুখোশধারী ডাকাত পুলিশ পরিচয়ে সুলতান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করে। গৃহকর্তা সুলতান খান প্রধান ফটক না খুললে ডাকাতরা তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদেরকে মারধর করে এবং ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৮টি মোবাইল ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।

এ সময় গৃহকর্তা সুলতান খান একজনকে চিনে ফেললে ডাকাতরা তার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ