1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

হাসান আজিজুল হককে ডি. লিট দিচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮২ Time View

ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডি. লিট ডিগ্রি পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

বুধবার হাসান আজিজুল হক বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে (গত সোমবার) তিনি এসংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নিরঞ্জন রায়ের সই করা আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন তিনি।

ডি. লিট পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সব রকম পুরস্কার আমি একইভাবে গ্রহণ করি। এটা তো মানুষের ভালোবাসা।’

তিনি আরও বলেন, ‘নিজের কাজটা অনেকের কাছে যাচ্ছে, সাড়া পাচ্ছি। তারমানে একেবারেই বৃথা কিছু হচ্ছে না।’

আগামী ৬ মার্চ আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডি. লিট সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়টি ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত।

সেখানে যোগ দিতে এরই মধ্যে তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানান। তবে এ মুহূর্তে তিনি কিছুটা অসুস্থ।

হাসান আজিজুল হক তার ঐতিহাসিক উপন্যাস ‘আগুনপাখি’র জন্য কলকাতার আনন্দ পুরস্কার পান। উপন্যাসটি দেশভাগের স্মৃতি নিয়ে লেখা।

এবারের বইমেলায় তার ‘স্বনির্বাচিত গল্প’, ‘দর্শন, সাহিত্য, সাহিত্যিক’, উপন্যাস ‘শিউলি’, ‘মুক্তিযুদ্ধের গল্প’, ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’-এর পুনর্মুদ্রণ হয়েছে। তবে নতুন কোনো বই প্রকাশিত হয়নি।

হাসান আজিজুল হক তার ছোটগল্পের মাধ্যমে বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ