1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

বিএনপি আমলে জেলহত্যার বিচার বাধাগ্রস্ত হয়েছে: আইন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১
  • ৩৬৫ Time View

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “বিগত বিএনপি সরকারের সময়ে জেলহত্যার বিচার বাধাগ্রস্ত করতে নিম্ন আদালত প্রভাবিত করা হয়েছিল। এ কারণে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে ৩৫ বছর সময় লেগেছে।”

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজনে ‘জাতীয় চার নেতা হত্যার বিচারের দাবিতে’ এক আলোচনায় তিনি এ কথা বলেন। গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম করিম আলোচনায় অংশ নেয়।

অ্যাডভোকেট কামরুল বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, সেই অপশক্তিই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দিতে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করে।” তিনি বলেন, “আমি জাতীয় চার নেতা হত্যা মামলার প্রসিকিউটর ছিলাম। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এ মামলার বিচার বাধাগ্রস্ত করতে নিম্ন আদালতকে প্রভাবিত করায় সে সময় অগ্রসর হওয়া সম্ভব হয়নি।”

জেলহত্যার বিচার আবার শুরুর আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিচারের দাবিতে আবারো উচ্চ আদালতে আবেদন করেছেন। এ ব্যাপারে উচ্চ আদালতের আদেশ পেলেই এ নৃশংস্ব হত্যার বিচার আবার শুরু হবে।” তিনি আরো বলেন, “সেই সরকারের সময়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, মোশারফ হোসেন কাজলসহ আমি প্রসিকিউটরের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ