1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

লক্ষ্মীপুরে ২ আ’লীগ নেতার লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ১৩৬ Time View

lokkhipur2লক্ষ্মীপুর সদর ও জেলার রায়পুর উপজেলা থেকে দুই আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া (৫০) এবং রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের (৪৫)।

বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর গ্রাম থেকে আব্দুল মান্নান ভূঁইয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আবদুল মান্নান একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুজায়েত উল্যার ছেলে।

জানা যায়, বুধবার রাত ১১টার দিকে আবদুল মান্নান ভূঁইয়া চরশাহী বাজার থেকে বাড়ি ফিরে খাওয়া শেষে ১টার দিকে ঘুমাতে যান। এ সময় কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে করে লাশ ফেলে রেখে চলে যায়।

বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে দাসের পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহানের বাড়ির পাশে রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

জানা যায়, বুধবার রাতে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি আব্দুল মজিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ