1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নেপালী শিক্ষার্থীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০১৪
  • ১২৪ Time View

tista_4লালমনিরহাট সদর উপজেলার রেল সেতু এলাকায় তিস্তা নদীতে ফুটবল তুলতে গিয়ে পবন কেসী নামে নিখোঁজ নেপালী শিক্ষার্থীর লাশ দুই দিন পর উদ্ধার হয়েছে।

রোববার সকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ইসাহাক ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন রংপুরের ফায়ার সার্ভিসের ডুবরী দল।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থী তার কয়েকজন সহপাঠীসহ গত শুক্রবার তিস্তা নদীর চরে এসে শখের বসে ফুটবল খেলতে থাকেন। এ সময় ফুটবলটি নদীর পানিতে গিয়ে পড়লে তারা সকলেই নদীর পানিতে নামেন ফুটবলটি তুলতে।

পরে অন্যন্যরা নদী থেকে উঠতে পারলেও পবন কেসী পানির গভীরে তলিয়ে যায়। দুই দিন ধরে তাকে উদ্ধারে চেষ্টা করে আসছে লালমনিরহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবরী দল।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালক আল-আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃর্তপক্ষের অনুমতি ছাড়াই তারা তিস্তা নদীতে গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ