1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

অস্ট্রেলিয়ার আশ্রয়কেন্দ্রে ৯শ’ বাংলাদেশি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৭৬ Time View

austri_flagপরিচয়হীন ৯শ’ বাংলাদেশি অস্ট্রেলিয়ায় আশ্রয়কেন্দ্রে রয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার। এদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশটির সরকার।  

বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ প্রস্তাবের কথা জানান অস্ট্রেলিয়ান হাই কমিশনার ড্রেগ উইলকক।

 উইলকক জানান, কাগজপত্র ছাড়া অস্ট্রেলিয়ার আশ্রয়কেন্দ্রে ৮শ’ থেকে ৯শ’ বাংলাদেশি আশ্রয়ে রয়েছে। তারা নৌপথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে বলে জানান তিনি।

দেশটির পাঠানো তথ্য অনুযায়ী, প্রতিবছর ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশসহ কয়েকটি রাষ্ট্র থেকে ৫০ হাজার মানুষ নৌপথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। এদের মধ্যে ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নাম পরিচয় সংগ্রহ করে ফেরত আনার প্রক্রিয়া নেবে সরকার। তবে তারা বাংলাদেশি নাগরিক কিনা তা যাচাই করা হবে। পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েই ফেরত আনার চিন্তা করবে সরকার। তবে কোনো রোহিঙ্গা নাগরিককে ফেরত আনবে না বলে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ