1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

সব জরিপে এক রায় মোদিই ক্ষমতায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১৩৪ Time View

modiবুথফেরত জরিপের রায় যদি সত্যি হয়, তাহলে ভারতে আগামী সরকার গঠিত হবে নরেন্দ্র মোদির নেতৃত্বেই। সেই সরকারের বর্তমান জোটসঙ্গীদের ছাড়াও আরও সঙ্গী নেয়ার চেষ্টা করবে বিজেপি। কংগ্রেসকে কোণঠাসা করে দিতে ইউপিএ’র সঙ্গীদেরও বিজেপি স্বাগত জানাবে। সে সঙ্গে পুরনো জোটসঙ্গীদেরও বিজেপি জোটে আনার জন্য সক্রিয় হয়ে উঠেছে। সরকারিভাবে শুক্রবার ফল প্রকাশিত হওয়ার আগেই এটা স্পষ্ট হয়ে উঠেছে, ইউপিএ জমানা শেষ হয়ে গিয়েছে। বুথফেরত জরিপগুলোর বেশির ভাগই ইঙ্গিত দিচ্ছে দিল্লি মসনদ যাচ্ছে এনডিএ-র দখলে। ২৪৯ থেকে ৩৪০টি পর্যন্ত আসন এনডিএকে দিয়েছে জরিপগুলো। অন্যদিকে, ইউপিএকে ৭০ থেকে ১৪৮টি আসন দিচ্ছে। টাইমস নাউয়ের সমীক্ষা বলছে এনডিএ পাবে ২৪৯ আসন। ইউপিএ-র দখলে আসতে পারে ১৪৮টি আসন। সিএনএন আইবিএনের বুথফেরত জরিপ তো এনডিএ-কে ২৭০ থেকে ২৮২টি আসন দিচ্ছে। সেখানে ইউপিএ-র ঝুলিতে পড়ছে ৯২ থেকে ১০২টি আসন। আজ তকের বুথফেরত সমীক্ষায় এনডিএ পাচ্ছে ২৭২টি আসন। ইউপিএকে তারা ১০৫টি আসন দিচ্ছে। আর ইন্ডিয়া টিভি বেশ কয়েক কদম এগিয়ে তাদের বুথফেরত জরিপে এনডিএকে ২৮৯টি আসন দিচ্ছে। ইউপিএ-র ঝুলিতে পড়তে পারে ১০১টি আসন। বেশির ভাগ বুথফেরত জরিপের মতে, সরকার গঠনের পথে এগিয়ে থাকছে এনডিএ। বুথফেরত জরিপের ফল সামনে আসতেই উচ্ছ্বসিত বিজেপি শিবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ