1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন

বিশ্বের জন্য নির্বাচনের অনন্য নজির গড়েছে ভারত :ওবামা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১৫৪ Time View

obamaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইতিহাসের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে সফলতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ভারত। এই নির্বাচন বৈচিত্র্য এবং জনমতের অবাধ স্বাধীনতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। ভারতে সদ্য সমাপ্ত নির্বাচনে যে দল বা জোট ক্ষমতায় আসুক তার সাথে কাজ করার জন্য ওয়াশিংটন প্রস্তুত হয়ে আছে বলে ওবামা উল্লেখ করেছেন। সোমবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে।

বারাক ওবামা তার বিবৃতিতে বলেছেন, আগামী বছরগুলোতে দিল্লি এবং ওয়াশিংটন পারস্পারিক স্বার্থে গভীর সম্পর্ক নিয়ে কাজ করার জন্য অপেক্ষা করছে। তিনি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত এই লোকসভা নির্বাচনকে সফল করার জন্য ভারতবাসীকে অভিনন্দন জানান। গত দশ বছর ধরে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে নতুন উচ্চতায় পৌছেছে মার্কিন প্রেসিডেন্ট সেটাও উল্লেখ করে আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক দিনের পর দিন গভীর থেকে গভীরতর হয়েছে যা উভয় দেশের মানুষকে নিরাপদ বোধ করতে সাহায্য করেছে। একই সাথে উন্নয়নের গতিকেও ত্বরান্বিত করেছে। ফলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা উভয়ের কাছে অপেক্ষাকৃত সহজ হয়েছে।

অপরদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরও পৃথক বিবৃতি দিয়ে লোকসভা নির্বাচন সফল হওয়ায় ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ