1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

শাহজালালে স্বর্ণ ও গাঁজাসহ আটক ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ১১৬ Time View

gold7হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ ও গাঁজাসহ ৫ যাত্রীকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।

আজ মঙ্গলবার সকালে ২ কেজি গাঁজা ও সোমবার রাতে ১ কেজি স্বর্ণসহ যাত্রীদের আটক করা হয়।

জানা যায়, সোমবার রাত ১১টার দিকে বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ ৪ যাত্রীকে আটক করে এপিবিএন। যাত্রীরা ১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ব্যাগে ও শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে নিয়ে আসেন। এসবের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আটককৃতরা হলেন- মালয়েশিয়া থেকে আসা ফজলুর রহমান, ফয়সাল ওমর, ইমরান হোসেন এবং কাতার থেকে আসা যাত্রী বাদশা মিয়া।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে ২ কেজি গাঁজাসহ কুয়েতগামী যাত্রী ইয়াসিন খানকে (২৩) আটক করেছে এপিবিএন।

বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। দুটি প্যাকেটের মধ্যে গাঁজা নিয়ে তিনি কুয়েতে যাচ্ছিলেন। গাঁজার দাম প্রায় ১৫ লাখ টাকা বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ