1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, বন্দরে পণ্য খালাস বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০১৪
  • ১০৮ Time View

image_81132_0ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল। রোববার ভোর রাতে ভারী বৃষ্টি হওয়ার পর বন্দর নগরী পরিণত হযেছে দুর্ভোগের নগরীতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নগরজীবনে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জলজটে রাস্তার পাশে বাড়িঘরে পানি ঢুকে গেছে।

পতেঙ্গা আবহাওয়া দফতর সূত্র জানায়, সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কালবৈশাখীর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়াবিদেরা জানান।

বৃষ্টিতে নগরের ষোলশহর, মুরাদপুর, ২ নম্বর গেট, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, হালিশহর, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, পাঁচলাইশ, চাক্তাই, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামী লোকজন। বেশি দুর্ভোগে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। সকাল ১০টা থেকে পরীক্ষা থাকলেও বৃষ্টির কারণে সড়কে পানি উঠে যাওয়ায় অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছতে পারেনি বলে খোঁজ নিয়ে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ