1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদী পর্যটনমন্ত্রী সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী

‘ঝলক দিখলা জা’য় নাচবেন ক্রিকেটার শ্রীশান্থ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ১৭৯ Time View

srishant_58097_0ভারতের কালারস টিভি চ্যানেলের নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‌’ঝলক দিখলা জা’র সপ্তম আসরে প্রতিযোগী হিসেবে অংশ নেবেন শ্রীশান্থ।

এক মাস ধরে আলোচনা ও আপ্রাণ চেষ্টা করে ভারতের প্রাক্তন এই ক্রিকেটারকে রাজি করিয়েছেন আয়োজকরা।

ম্যাচ পাতানোর দায়ে শ্রীশান্থ এখন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন। মূলত এ কারণেই টিভি অনুষ্ঠানে আসতে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি।

দুই মাস আগে কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই তাকে প্রস্তাবটি দেওয়া হয়েছিল। আয়োজকরা তাকে আশ্বাস দিয়েছেন, ম্যাচ পাতানোর কলঙ্ক থেকে কিছুটা হলেও তাকে স্বস্তি দেবে ‌’ঝলখ দিখলা জা’।

ক্রিকেটে আর ফেরার সম্ভাবনা ক্ষীণ দেখেই টিভি অনুষ্ঠানে অংশ নিতে অবশেষে সম্মতি জানালেন এই ৩১ বছর বয়সী।

গান ও অভিনয়ে নতুন ক্যারিয়ার গড়ারও প্রস্তুতি নিচ্ছেন শ্রীশান্থ। তাই এই প্রতিযোগিতাকে তারই প্রথম ধাপ হিসেবে নিচ্ছেন তিনি। অনুষ্ঠানে তিনি নিজের ম্যাচ পাতানোর অভিযোগ নিয়েও কথা বলবেন বলে জানা গেছে।

এবারের ‌’ঝলক দিখলা জা’য় চূড়ান্ত হওয়া অন্য প্রতিযোগীরা হলেন অভিনেতা পূর্ব কোহলি, গায়ক-সুরকার সুখবিন্দর সিং, গায়িকা-অভিনেত্রী সোফি চৌধুরী ও ভারতের জনপ্রিয় টিভি মুখ করণ টেকার ও মৌনি রায়।

মূল বিচারক হিসেবে এবারও থাকছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, নির্মাতা করণ জোহর ও নৃত্য পরিচালক রেমো ডি’সুজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ