1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, সীমাবদ্ধতার কথা জানালেন স্বাস্থ্য সেবার সচিব নতুন প্রজন্মকে ২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা জানানোর আহ্বান তথ্যমন্ত্রীর অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না: নৌপরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৪ হাজার লিটার উদ্ধার করলো বিজিবি

বৃটিশ নাগরিক মুজিবকে হত্যার হুমকি দিয়ে চিঠি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ১০৪ Time View

mujib_9সুনামগঞ্জে নিখোঁজ বৃটিশ নাগরিক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালককে হত্যার হুমকি দিয়েছে অপহরণকারীরা। বৃহস্পতিবার লন্ডন স্থানীয় সময় সকাল ১১টায় মুজিবের বাসার লেটার বক্সে হুমকি দিয়ে এ চিঠি পাঠানো হয়। অপহৃত ২ জনকে সিলেটের একটি বাসায় আটকে রাখা হয়েছে বলে দাবি করেছে অপহরণকারীরা।

চিঠিতে বলা হয়, সিলেট থেকে একটি সিএনজির মাধ্যমে মুজিবুর রহমান ও তার গাড়ি চালককে অপহরণ করা হয়েছে। সিলেটের পৃথক বাসায় তাদের দু’জনকে আটকে রাখা হয়েছে। তবে কে বা কারা তাদের অপহরণ করেছে সে বিষয়টি চিঠিতে স্পষ্ট করা না হলেও দুইদিনের মধ্যে হত্যা করা হবে বলে উল্লেখ রয়েছে।

মুজিবের ভাগ্নিজামাই দক্ষিণ সুনামগঞ্জ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম এ সম্পর্কে সাংবাদিকদের জানান, চিঠির একটি কপি সুনামগঞ্জ সদর মডেল থানায় লন্ডন থেকে মেইল করে পাঠানো হয়েছে।
 
জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, হত্যার বিষয়টি মুজিবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিষয়টি আমি সিলেট মহানগর পুলিশ কমিশনারকে অবগত করেছি।

উল্লেখ্য, গত ৪ মে বিকালে গণঅনশন কর্মসূচি শেষে সুনামগঞ্জ শহরের হাজীপাড়ার নিজ বাসভবন থেকে সিলেটে যাওয়ার পথে নিখোঁজ হন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বৃটেন বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক সোহেল। নিখোঁজ বিএনপি নেতার সন্ধান দাবিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে জেলাজুড়ে।

মুজিবুর রহমান ও তার গাড়ি চালককে অক্ষত ফিরে পাওয়ার দাবিতে ১১ মে রবিবার হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ