1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক!

ফেনীতে গায়ে হলুদের রাতে বর অপহৃত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১৮৮ Time View

feni4বৃহস্পতিবার ছিল গণির বিয়ে। বিয়ের আগের দিন বুধবার বিকালে ফেনী শহর থেকে অপহরণের শিকার হন গণি। 

জানা যায়, চৌদ্দগ্রাম দত্তসার ফরায়েজী বাড়ীর আব্দুল গফুরের ছেলে ওসমান গণির সাথে ধর্মপুরের সায়েদী মোল্লা বাড়ীর রফিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ খালেদা আক্তারের বিয়ের দিন ধার্য হয় বৃহস্পতিবার। বিয়ের সব আয়োজন শেষ। কিন্তু হঠাৎ করেই উভয় পরিবারের বিয়ের আনন্দ শোকে পরিণত হয়। বিয়ের কেনাকাটা করার জন্যে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ ওসমান গণি(৩১) সিএনজিযোগে মোহাম্মদ আলী বাজার হতে ফেনীতে আসেন। আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা ট্রাংক রোড থেকে গণিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার দুই দিনেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্ধেগ-উৎকন্ঠের মধ্যে দিন কাটাচ্ছেন। 
 
তিনি ফুলগাজী উপজেলার জি.এম হাটের একটি জামে মসজিদে ইমামতি করতেন। এ ঘটনায় গণির ভাই আব্দুল কাইয়ুম বুধবার রাতে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ফেনী মডেল থানার ওসি মোঃ মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গণিকে উদ্ধারের জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ