1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘উইমেন চ্যাপ্টার’ জয়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৯৮ Time View

image_80690_0‘পরিবর্তনে নারী, সিদ্ধান্তে সমান অংশীদার’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরুর মাত্র দশ মাসের মাথায় আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেল নারী ইস্যুভিত্তিক বাংলা ভাষার পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার’, (www.womenchapter.com) ।

জার্মানির বেতার সংস্থা ডয়চে ভেলের চলতি বছরের ‘দ্য ববস (বেস্ট অব ব্লগস) ২০১৪’ এ গ্লোবাল মিডিয়া ফোরাম ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে পোর্টালটি।

বাংলা ভাষার আরও দুটি প্রকল্প এ বছর সেরা অ্যাওয়ার্ড জয়ী হয়েছে। সেরা অনলাইন অ্যাক্টিভিজম ‘সেরা উদ্ভাবন’ বিভাগে ‘জুরি’ এবং ‘পিপলস চয়েস’ অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাব্রেইল প্রকল্প (www.banglabraille.org)। অনলাইন এই প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশের কয়েক হাজার অন্ধ শিক্ষার্থীর জন্য ব্রেইল এবং অডিও বুক তৈরি করছেন একদল স্বেচ্ছাসেবক। এছাড়া বাংলা ভাষা বিভাগে বিজ্ঞান বিষয়ক ব্লগ ‘জিরো টু ইনফিনিটি’ (http://bn.zero2inf.com)।

গত ২ এপ্রিল প্রতিযোগিতার জন্য মনোনীতদের নাম ঘোষণা করার পর থেকে শুরু হয় অনলাইনে ভোট প্রক্রিয়া। এক মাস পাঁচ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় উইমেন চ্যাপ্টারের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইউক্রেনের একটি পোর্টালের সাথে। শেষমূহূর্তের শ্বাসরুদ্ধকর সাইবার লড়াই শেষে উইমেন চ্যাপ্টার ৪৭ ভোটে জয়ী হয়েছে।

চলতি বছরের এ প্রতিযোগিতায় সেরা ব্লগ বিভাগে মিশরের আলোকচিত্রী মুসা’আব এলসামি-র ব্লগ (www.mosaabelshamy.com), সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন (www.visualizingpalestine.org), সেরা সৃজনশীল এবং মৌলিক বিভাগে চীনের উইকোম্বো (www.weibo.com/weico

মোট ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি অনলাইন ভোটের মাধ্যমে ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে এবং ১৪টি ভাষাভিত্তিক ক্যাটাগরিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচন করা হয়। জুরি অ্যাওয়ার্ড বিজয়ীরা আগামী ৩০ জুন থেকে ২ জুলাই জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিয়ে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ