1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, সীমাবদ্ধতার কথা জানালেন স্বাস্থ্য সেবার সচিব নতুন প্রজন্মকে ২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা জানানোর আহ্বান তথ্যমন্ত্রীর অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না: নৌপরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৪ হাজার লিটার উদ্ধার করলো বিজিবি

আদেশ কিছুটা শিথিল করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০১৪
  • ৭৫ Time View

govt logoমাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আদেশ জারি করা হয়েছে তা কিছুটা শিথিল করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিকে বলা হয়, ‘এ বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পাশের জানালা ও পেছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। বিল্ট-ইন ছাড়া যেসব গাড়ির জানালায় আলাদাভাবে লাগানো রঙিন/ কালো/ মার্কারি/ টিনটেড/ অস্বচ্ছ ফিল্ম/ পলিথিন/ প্লাস্টিক জাতীয় কৃত্রিম আবরণ তা আগামী ১০ মে এর মধ্যে অপসারণ করতে হবে। এ নির্দেশ অমান্য করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন অথবা পরিবহণকৃত বস্তু শনাক্ত করা, গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির উপর নজর রাখা এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণে এ আদেশ জারি করা হয়েছে।’

উল্লেখ্য, গত সপ্তাহে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র, আইনজীবীসহ সাত জনকে অপহরণের পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় সারাদেশে জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে গুম, খুন ও অপহরণের আতঙ্ক। সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের গুরুত্বপূর্ণ শহরে ও সড়কে সিসি ক্যামেরা এবং চেকপোস্ট বসানোর নির্দেশ দিয়েছিলেন। গেল সপ্তাহের বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আগামী ১০ মে থেকে মাইক্রোবাসে কালো, রঙিন বা অস্বচ্ছ কাঁচ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ