1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

আ.লীগের মনোনয়নপত্র কিনলেন হিরনের স্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০১৪
  • ৮১ Time View

hironবরিশাল-৫ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোয়নপত্র বিক্রির প্রথম দিনে দুজন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসা হিরন। অন্যজন হলেন, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদা বেগম লিপি।

রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানিয়েছেন।

দুপুরে জেবুন্নেসা হিরনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর কবির। একই দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন লিপি।

রোববার বেলা ১১টা থেকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। চলবে সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত। আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ