1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফেসবুকে আত্মঘাতী হ্যাকিং টুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০১৪
  • ২১৬ Time View

facebook_hackedছোট্ট একটি অ্যাপটুল। যা গুগল ড্রাইভে লিঙ্ক ধারক অর্থাৎ হাইপারলিঙ্ক ডকুমেন্ট আকারে সংরক্ষণ করা যায়। এরপর ডকুমেন্টটি ব্রাউজারের ওয়েব লিঙ্কে পেস্ট করে নির্দেশনা অনুযায়ী কাজ করলেই সর্বোচ্চ ১২০ মিনিটে হ্যাক করা যায় ফেসবুক অ্যাকাউন্ট।

সম্প্রতি অনলাইনে ফেসবুক হ্যাকিংয়ের এমন বেশ কিছু অ্যাপটুল জনপ্রিয়তা পেয়েছে। তবে এসব টুলের সাহায্যে অন্য বন্ধুদের অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়ে অধিকাংশ সময়ই ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্টকেই হ্যাকিং ঝুঁকিতে ফেলছেন।

নিজস্ব এক ব্লগ পোস্টে ভারতীয় অনলাইন নিরাপত্তা বিষয়ক সংস্থা সিমানটেকের গবেষক সাৎনাম নারাং এ তথ্য প্রকাশ করেছেন।

নারাং জানান, ২০১১ সালে সর্বপ্রথম সেলফ- এক্সএসএস [সেলফ ক্রস- সাইট স্ক্রিপটিং] নামে শিক্ষামূলক উদ্দেশ্যে এক শিক্ষার্থী এ টুলটি তৈরি করেন। এ টুলের সাহায্যে তিনি নিজের একটি পেজে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ লাইক এবং অনুসারী তৈরিতে সমর্থ হন। এরপর থেকেই টুলটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে।

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা সহজে বন্ধুদের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের উদ্দেশ্যে এই টুলটির ব্যবহার করতে শুরু করেছেন। তবে এ হ্যাকিং টুলটি বেশ ক্ষতিকর। কারণ এটি স্ক্যাম আকারে অন্যত্র দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে টুলটি ব্যবহারে হ্যাকিং করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে নিজেই হ্যাকিং ঝুঁকিতে পড়ছেন ব্যবহারকারীরা। তাই পেজে লাইক এবং অনুসারীর সংখ্যা বৃদ্ধিতে কিংবা অন্যের অ্যাকাউন্ট হ্যাকিংয়ে এমন টুলের ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।-ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ