1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ক্ষমতা ছাড়ুন : কাজী জাফর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ১৫৫ Time View

zafor55জাতীয় পার্টি (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, নারায়ণগঞ্জে প্রকাশ্য দিবালোকে জনপ্রতিনিধি নজরুলসহ ৭ জনকে অপহরণ করা হলো। গোটা জাতিই তাকিয়ে ছিল তাদেরকে উদ্ধার করা হবে। যেমনটি পরিবেশবিদ রেজোয়ানার স্বামী আবুবকরকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু গতকাল শীতলক্ষ্যায় ছয়জনের এবং আজ সকালে আরো একজনের লাশ ভেসে উঠলো। আমি বলতে চাই হাসিনার সরকার তোমার যদি এতটুকু লজ্জা থাকে এ মূহুর্তে ক্ষমতা ছাড়ো।

 বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, যদি আসাদের বুকের রক্ত, মতিউরের বুকের রক্ত দিয়ে ’৬৯ এ গণঅভ্যুত্থান হতে পারে তাহলে আজ সাতজনের নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কেন গণঅভ্যুত্থান গড়ে তোলা যাবে না। এই একটি ঘটনার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অগ্নিশিখা বাংলার ঘরে ঘরে জ্বলে উঠুক।

তিনি বলেন, গার্মেন্টস শিল্পকে ধংসের হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয় ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের শতকোটি টাকার ত্রাণ তহবিলের মাত্র ২৫ কোটি টাকা বিতরণ করা হলো বলেও তিনি অভিযোগ করেন।

জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক ও জাপার (জাফর) প্রেসিডিয়াম সদস্য আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম এম ফজলে রাব্বি চৌধুরী, মোস্তফা জামাল হায়দারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ