1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মন্দির ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ১২৩ Time View

mundir_nacholচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওপাড়া এলাকায় মঙ্গলবার সকালে শতবর্ষী একটি মন্দির ভাঙচুরের সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারেকসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক সাংবাদিকদের জানান, দেওপাড়া এলাকার ওই জমিটি নুরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের বলে দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে নুরুল ইসলাম ছাত্রলীগ  নেতা আব্দুল বারেকসহ দলবল নিয়ে মন্দিরটি ভাঙচুর করতে আসে। এ সময় এলাকার সনাতন ধর্মলম্বীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে গ্রেফতার করে নিয়ে আসে।

অন্যরা হচ্ছেন- শাহজাহান আলী, সুইট, মোমিন আলী, ওয়াজেদ আলী, শহর আলী, সাবের উদ্দীন, ফারুক হোসেন।

এ ব্যাপারে গোপাল চন্দ্র কর্মকার বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
নাচোল উপজেলা ইউএনও সুফিয়া আক্তার রুমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপাল চন্দ্র কর্মকার জানান, মন্দিরটি শত বছরের বেশি পুরনো। বতর্মানে মন্দিরের জমিটি পরিত্যাক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত। দেওপাড়া গ্রামের হিন্দু জনসাধারণ দীর্ঘদিন ধরে ওই মন্দিরে কালীপূজা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ