1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

ভারতে সরকার পরিবর্তন হলেই আওয়ামী লীগের পতন: জাফর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ১৩৬ Time View

image_79288_0ভারতে কংগ্রেসের পরাজয়ের সঙ্গে আওয়ামী লীগেরও পতন ঘটবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের প্রেসিডেন্ট কাজী জাফর আহমদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল আয়োজিত কেন্দ্রীয় সংসদের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মের করণীয়তা নির্ধারণে ‘তরুণ সমাবেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর এ কথা বলেন।

কাজী জাফল বলেন, “আওয়ামী লীগ নিজের ক্ষমতা ধরে রাখতে দেশের যা যা প্রাপ্তি তার সবই ভারতের কাছে বিসর্জন দিচ্ছে এবং আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু তাদের এ স্বপ্ন বাংলার মাটিতে কোনো দিন পূরণ হতে দেয়া হবে না।”

তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “ইতিহাসকে বিকৃতি করে জাতিকে কোনো দিন বিভ্রান্ত করা যাবে না। কারণ নদীর স্রোতকে সাময়িকভাবে বালি দিয়ে বন্ধ করলেও নদীর জোয়ারে তা আবার স্রোতে পরিণত হয়। ঠিক তেমনি বিএনপিসহ ১৯ দল ক্ষমতায় এলে গণতন্ত্রের ধারা ফিরিয়ে এনে তা অব্যাহত রাখা হবে।”

তিনি আরো বলেন, “বিএনপির লংমার্চের প্রথমদিনই ভারত সরকার তিস্তার পানি ছেড়ে দিয়ে প্রমাণ করলো যে বিএনপি ক্ষমতায় গেলে সব হিসাব আদায় করে নেয়া যাবে। তিস্তার পানি ৪৬ হাজার কিউসেক পাওয়ার কথা থাকলেও শুধু মাত্র পায় ৪০০ থেকে ৫০০ কিউসেক পাওয়া যাচ্ছে। যা আওয়ামী লীগ সরকারের নতুজানু রাজনৈতিক নীতির কারণে তিস্তার এই করুণ দশা হয়েছে।”

জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা রাব্বি আহম্মেদ শুভ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের উপদেষ্টা ড. আর. এ গণি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ