1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

সোমবার সারাদেশে শিবিরের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৯৪ Time View

Shibir logoসাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারিকে পুলিশের গুলিতে নিহত এবং অপর নেতাকর্মীরা আহত হওয়ার প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে সংগঠনটি।

রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, আজ (রবিবার) সাতক্ষীরায় মাসিক রিপোর্টিং বৈঠক চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমানকে গুলি করে হত্যা ও বেপরোয়া গুলি চালিয়ে শহর সভাপতি আবু তালেবসহ ১০ নেতাকে আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালনের আহ্বান জানান এ দুই ছাত্র নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ