1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নারায়ণগঞ্জে বাসচাপায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ১৩১ Time View

image_78912_0জেলার উকিলপাড়া এলাকায় রোববার আনন্দ পরিবহণের বাস চাপায় সবুজ (১৩) নামের এক হোসিয়ারি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ১০টি যানবাহন ভাঙচুর করে।

নিহত শ্রমিক সবুজ উকিলপাড়া এলাকার গিয়াস হোসিয়ারি শ্রমিক। সে চাদঁপুর জেলার মো. সালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ১০টা উকিলপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আনন্দ পরিবহণের একটি বাস সবুজকে চাপা দেয়। পরে সবুজকে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।

সবুজের মৃত্যুর খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়রে হোসিয়ারি শ্রমিকেরা শহরের উকিলপাড়া এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় আনন্দ পরিবহণের বাসসহ বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে বাধা দিয়ে গেল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা।

এ সময় শহরের ২নং রেলগেইট থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, বাসের চাপায় শ্রমিক মারা যাওয়ার ঘটনায় হোসিয়ারি শ্রমিকেরা বিক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে।

তিনি বলেন, ঘাতক চালককে গ্রেফতারের আশ্বাসের পর তারা শান্ত হয়েছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। দুপুরে বঙ্গবন্ধু সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু আনন্দ পরিবহণের বাস চলাচল বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ