1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

আ.লীগকে বিশ্বাস করা যায় না : কর্নেল অলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ১৪৭ Time View

oli ahmedসবাইকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। এ কথা বলেছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

কর্নেল অলি বলেন, উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগ কিভাবে ভোট ডাকাতি করে তা দেশের জনগণ টের পেয়েছে।

শনিবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক শ্রমিকদল এ আলোচনা সভার আয়োজন করে।

কর্নেল অলি বলেন, কোনো স্থাপনা দাঁড়িয়ে থাকে তার ফাউন্ডেশনের উপর। বর্তমান সরকারের কোনো ফাউন্ডেশন নেই বলে তিনি মন্তব্য করেন। তাই আজ সমগ্র সমাজে অস্থিরতা বিরাজ করছে।

একটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ লোক বর্তমান সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। অনাস্থা নিয়ে এই অনির্বাচিত সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন দুলাল সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব ড. জহির, মহানগর সভাপতি এমএম খালেদ সাইফুল্লা ও  গণতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজউদ্দীন টিটু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ