1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

চবি ছাত্রলীগের ৫ নেতা-কর্মী বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৯১ Time View

cobiআওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ও চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির হায়দার করিম বাবুলকে লাঞ্ছিত করার ঘটনায় চবি ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগ কর্মী রুবেল দে, মেহরাজ, আসিফ, শুভ ও সোহেল।

বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মো.কামরুজ্জামান সালাম জানান, আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় চবি ছাত্রলীগ শাখার পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

তবে নাছির হায়দার করিম বাবুল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে বহিষ্কার করা হলেও মূল হোতারা শাস্তি পায়নি। ছাত্রলীগ নামধারী এ সন্ত্রাসীদের লাগাম যদি কেন্দ্রীয় ছ্ত্রালীগ টেনে ধরতে না পারে তবে এর মাশুল পরবর্তীতে অনেক নেতাকে দিতে হবে।’

তিনি সকল দোষীদের কঠোর শাস্তি দাবি করে পুনরায় তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, ৫ এপ্রিল চবির প্রয়াত উপাচার্য প্রফেসর আবু ইউসুফের স্মরণ সভা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক নাসির হায়দার করিম বাবুলকে চবি ছাত্রলীগের ভিএক্সের নেতাকর্মীরা জুতার মালা পড়িয়ে দেয়। এ সময় তাকে মারধর করে আহত করা হয়। এ ঘটনার পর গত ১০ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহগসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সফর করেন। সফরের ১২ দিনের মাথায় কেন্দ্রীয় ছাত্রলীগ চবি ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করে।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ