1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব সম্পাদক মোস্তাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ১৩৮ Time View

joydeb_mustakজয়দেব নন্দী ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লন্ডন শাখার সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করার আগে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে যান।

এইচ এম বদিউজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লন্ডন শাখা ছাত্রলীগের সম্মেলনে যোগ দিতে তারা এক সপ্তাহ দেশের বাইরে অবস্থান করবেন। ফলে ওই সময়ে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়দেন নন্দী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে সংগঠনের কর্মকান্ড পরিচালিত হবে।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ১২ ধারা অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতে নির্বাহী সংসদের অনুমোদন সাপেক্ষে যে কোন একজন সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদমর্যাদা ও ক্ষমতা ব্যবহার এবং কার্যবিধি পরিচালনার বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ