1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

পকেট কাটার গাড়ি নামলো রাস্তায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ১০২ Time View

taxiপ্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ট্যাক্সিক্যাবের প্রথম ২ কিলোমিটারের ভাড়া ১০০ টাকার পরিবর্তে ৮৫ টাকা করার নির্দেশ দিয়েছেন। গাড়ি যাত্রা বিরতি করলে বা যানজটে আটকে থাকলে প্রতি দুই মিনিটের জন্য দিতে হবে সাড়ে ৮ টাকা এবং আট মিনিট আটকে থাকলে দিতে হবে এক কিলোমিটারের ভাড়া।

ঢাকায় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে হলুদ রঙের নতুন ট্যাক্সিক্যাবের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর আবার সংশোধিত গেজেট প্রকাশ করা হবে।

গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন এ ট্যাক্সিক্যাবগুলো রাস্তায় নামানোর কথা থাকলেও ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে সময় পিছিয়ে যায়।

২৩ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নতুন ট্যাক্সিক্যাবের প্রথম দুই কিলোমিটার ১০০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ৩৪ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকের মতে মানুষের পকেট কাটতেই এই গাড়ি নামাচ্ছে রাস্তায়।

৪ এপ্রিল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন ট্যাক্সিক্যাবের ভাড়া প্রয়োজনে পুনর্নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ