1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রশংসা করলেও ছাড় পাবেন না শফী: ইনু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ২৩৪ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আওয়ামী লীগের প্রশংসা করলেও হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফী ছাড় পাবেন না। আজ শুক্রবার কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে কুষ্টিয়ার বাসিন্দাদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তিনি (শাহ আহমদ শফী) নারীদের নিয়ে যে ফতোয়া দিয়েছেন, সে বিষয়ে যতক্ষণ না পর্যন্ত হাতজোড় করে ক্ষমা চাইবেন, ততক্ষণ তাঁর কোনো ক্ষমা নেই। তাঁর প্রশংসায় সরকার নমনীয় হবে না।

সাগর-রুনী হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, অবশ্যই সাগর-রুনীর খুনিদের খুঁজে বের করা হবে। তাঁদের সাজা দেওয়া হবে।

গণসংলাপে উপস্থিত এক শিক্ষকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া, ঝিনাইদহে গ্যাসের সংযোগ দেওয়ার পরই গ্যাস খুলনায় যাবে। এর জন্য গ্যাস পাইপলাইন স্থাপন করা হয়েছে।
আইনশৃঙ্খলা উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এখনো সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নাই।
গণসংলাপে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন্নাহার, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ