1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

তিস্তা অভিমুখে লংমার্চ করবে বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ১৪৮ Time View

image_76231_0পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে লংমার্চ করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে কবে নাগাদ এই কর্মসূচি হবে তা চুড়ান্ত হয়নি।

বুধবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রায় একমাস পর বৈঠকে বসেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আব্দুল মঈন খান, বেগম সারওয়ারী রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। রাত নয়টার দিকে শুরু বৈঠক চলে পৌনে১১টা পর্যন্ত।

বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি। তবে বৈঠক সূত্রে জানা যায়, সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক পূনর্গঠন, জাতীয় কাউন্সিলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্র থেকে জানা যায়, পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি শিগগিরই তিস্তা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ এ কর্মসূচি হবে তা চূড়ান্ত হয়নি। তবে বৈঠকে তিস্তা ব্যারেজ এলাকায় সমাবেশ করার বিষয়েও কেউ কেউ বৈঠকে কথা বলেন বলেও জানা গেছে।

সূত্র আরো জানায়, ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। তবে নতুন কমিটিতে কাদেরকে দায়িত্ব দেয়া হবে সে বিষয় সিদ্ধান্ত না হলেও মহানগরের প্রভাবশালীদের নেতাদের নতুন কমিটি না রাখার বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে খালেদা জিয়া ও দলের কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জেলা সফরের বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া সাংগঠনিক দুর্বলতাসহ বিভিন্ন কারণে দলের জাতীয় কাউন্সিলের জন্য আরো সময় নেয়ার বিষয় আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ