1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

রানার জামিন স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ১৩১ Time View

RANA1-311x186রানা প্লাজার মালিক সোহেল রানার হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ জামিন স্থগিত করেন।

গত ২৩ মার্চ হাই কোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের মামলায় রানাকে ৬ মাসের জামিন দেয়।

তবে পুলিশের করা অন্য একটি মামলায় রানা জামিন চাইলেও আদালত না নাকচ করে দেয়।

এর আগে ইমারত বিধির এই মামালায় গ্রেপ্তার রানার বাবাকেও গত বছরের ১২ সেপ্টেম্বর জামিন দিয়েছিল হাই কোর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ