1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

খালেদার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ১২৪ Time View

Khaleda-L-215x193বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বেআইনি ও অন্যায়ভাবে চার্জ গঠনের প্রতিবাদে কালো পতাকা সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কর্মসূচি শুরু হয়।

সংগঠনের ঢাকা বার শাখার সভাপতি সানাউল্লাহ মিয়া এতে সভাপতিত্ব করছেন। এছাড়াও সভায় খোরশেদ আলম, মহসিন মিয়া, ইকবাল হোসেনসহ প্রায় ৫০ জন নেতাকর্মী উপস্থিত আছেন।

গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় কর্তৃক অভিযোগ গঠনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ মানববন্ধন কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ