1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বায়ার থেকে তাজরীন শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ১৩৫ Time View

unnamed২০১২ সালে তাজরীন ফ্যাশনে আগুনের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের জন্য বিদেশি বায়ারদের (ক্রেতা) কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ ক্ষতিপূরণ দাবি করা হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, তাজরীনের ১১৫ জন শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনায় বিজিএমই ও বিভিন্ন সংস্থা থেকে ক্ষতিপূরণ পেলেও তাজরীনের ১৪টি বায়ার কোনো ধরনের সাহায্য করেনি। আমরা অনতিবিলম্বে ক্ষতিপূরণের জোর দাবি জানাচ্ছি।

তাজরিন ফ্যাশনের ১৪টি বায়ার হচ্ছে ওয়ালমার্ট, ডিকিস, ডেল্টা অ্যাপারেলস, সিয়ার্স, এনিসি, ডিজনি, কিক, কার্ল রিকার, পিজ্জা ইটালিয়া, এডিনবার্গ উলেন মিলস, টেডি স্মিথ, ইএল কোর্ট ইনগেলস, সিএন্ডএ, এবং লিয়াং ফু।

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার বলেন, রানা প্লাজার মতো তাজরীনেও ‘লস অব আর্নিং’ ভিত্তিতে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নিরাপদ কর্মস্থলে পরিণত করার জন্য মালিক, শ্রমিক, সরকার ও বায়ারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ