1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

খালেদার বিরুদ্ধে মানহানির মামলায় শুনানি শেষ, আদেশ পরে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ১৪০ Time View

Khaleda-L-215x193জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালোদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের শুনানি শেষ হয়েছে।

সোমবার বেলা ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে এ শুনানি হয়। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

মামলা দায়ের করার সময় খালেদার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারসহ আরও কয়েকজন আইনজীবী উপস্থিত থেকে মামলা দায়েরের বিরোধিতা করেন।

শুনানিতে উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করে আদালত সোমবারই যেকোনো সময় আদেশ দেবেন বলে জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।

গত ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এক সভায় জিয়া‌উর রহমানকে ‘প্রথম’ রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বক্তব্য প্রদান করেন খালেদা।

এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং মুক্তিযোদ্ধাদের মানহানি হয়েছে বলে অভিযোগ করে মামলাটি দায়ের করেন বাদী এ বি সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ