1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

খালেদাকে পাগল বললেন মায়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১১১ Time View

maya9মানসিক হাসপাতালের বাইরে থাকলে যে কোনো সময় খালেদা জিয়া জাতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার পতন দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া এমন মিথ্যা বলেন যে তার কথা শুনলে মনে হয় তিনি বিশ্ব মিথ্যাবাদী। তার সম্পর্কে কথা বলতেই আমার ঘৃণা হয়। তার সকাল থেকে শুরু হয় মিথ্যা বলা আর রাতে শোবার আগে শেষ হয়। তার কথা শুনে তাকে পাগল মনে হয়। এখন তাকে পাবনায় নিয়ে যাওয়া উচিৎ। আর তারেক রহমান নিয়ে চিন্তা না করে দেশের দিকে মনোযোগ দেওয়াই ভালো।

স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি খালেদা জিয়ার জন্য দেশী-বিদেশী ১৬ জন ডাক্তার নিয়ে বোর্ড গঠন করুন। কেননা তার মানসিক অবস্থা খুবই খারাপ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ