1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৩০ Time View

gojariya thanaনির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিহত ছাত্রলীগের নেতা মাহবুব আলমের হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে এই কর্মসূচি পালন করেন ঐ এলাকার কয়েক শতাধিক বাসিন্দা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

নিহত ছাত্রলীগ নেতা মাহবুবের পিতা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোকন প্রধান ও মাহবুবের চাচা গজারিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমানুল্লাহ প্রধানের নেতৃত্ব এই কর্মসূচি পালিত হয়। ৭ দিনের মধ্যে আসামিদের গ্রেফতারে কর্মসূচি থেকে আল্টিমেটাম দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুদ্দিন প্রধান নিহত হন। এর পরদিন সহিংসতায় মারা যান উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মাহবুব আলম। এ ছাড়া নির্বাচনের দিন সহিংসতায় গুলিবিদ্ধ উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আঃ মান্নান দেওয়ানের স্ত্রী লাকী আক্তার গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ