1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আবারো কুমিল্লায় পানির পাইপে নারীর গলিত লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১৫৪ Time View

comilla1কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গতাকাল মঙ্গলবার এক অজ্ঞাত পরিচয় নারীর (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে রাস্তার পাশে একটি পানি নিষ্কাশনের পাইপের মধ্য লাশটি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ দেবিদ্বার থানা পুলিশ ছেচরা পুকুরিয়া গ্রামের পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপ থেকে শাহিনা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছিল।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিকালে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম পানির পাইপে গলিত লাশের সংবাদ পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ২৫ ইঞ্চি ব্যাসের পাইপটি ভেঙ্গে লাশ উদ্ধার করে।

দেবিদ্বার থানার এসআই শাহ কামাল আকন্দ জানান, লাশের গলায় রশি পেঁচানো ছিল। মুখমণ্ডল ও পুরো শরীর বিকৃত হয়ে যাওয়ায় কেউ সনাক্ত করতে পারছে না।

ধারণা করা হচ্ছে, ১৫/২০ দিন আগে এই মহিলাকে হত্যা করে পাইপের ভেতরে লাশ ফেলে রাখা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ