1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

থাইল্যান্ডে বাস খাদে পড়ে নিহত ৩০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১১৬ Time View

busacথাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বাসটি একটি পার্বত্য রাস্তা দিয়ে যাওয়ার সময় গিরিখাতে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপির।

খবরে বলা হয়, মায়ানমার সীমান্তবর্তী থাইল্যান্ডের তাক প্রদেশে সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের গভর্নর সুরিয়া প্রসার্তবান্দিদ বলেন, এ দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় বাসটি একেবারে দুমড়েমুচড়ে গেছে। বাসটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি তুলতে ভারী যন্ত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি জানান, গত বছর একই রাস্তায় ৩ শতাধিক দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর মধ্যে থাইল্যান্ডের রাস্তা অন্যতম। এ কারণে দেশটি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ