1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বঙ্গবীর কাদের সিদ্দিকীর রিটের আদেশ আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৯৫ Time View

kader siddikiবঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিটের আদেশ দেয়া হবে আজ মঙ্গলবার। বিচারপতি মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ এ আদেশ দেবেন।

আদালতের কললিস্টে ৩০ নম্বর মামলা হিসেবে কাদের সিদ্দিকীর রিট আবেদনটি রয়েছে আদেশের জন্য।

রোববার হাইকোর্টে রিট করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম)।

এর আগে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ খুরশিদ আনোয়ার কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন।

পরে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশনও তার আপিল খারিজ করে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের এ রায়ের বিরুদ্ধে রোববার কাদের সিদ্দিকী হাইকোর্টের রিট আবেদন করেন।

উল্লেখ্য, ২৯ মার্চ টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ