1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

রাজনীতিতে আর্সেনিক প্রবেশ করেছে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ১৩৮ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে রাজনীতিতে আর্সেনিক প্রবেশ করেছে। রাজনীতিকে আর্সেনিক মুক্ত করতে হবে। রাস্তা কেটে, গাছ কেটে সহিংসতা চালিয়ে সরকারের পতন হবে না। ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনের গুরুত্ব বুঝে বিএনপি-জামায়াত এখন উপজেলা নির্বাচন করছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর পৌরসভার  আবিরনগর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জিওবি-এডিবি প্রকল্পের পানি সরবরাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি, তবে কত বছর ক্ষমতায় থাকতে পারব তা মহান আল্লাহ ও জনগণ জানে। সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধমুক্ত রাজনীতি করতে হবে। ক্ষমতার দাপট দেখানো ঠিক নয়।
পৌরসভার মেয়র আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর ৩ আসনের এমপি শাহাজান কামাল, রায়পুর আসনের এমপি আবু নোমান, তরিকত ফেডারেশনের মহাসচিব ও রামগঞ্জ আসনের এমপি লায়ন এম এ আউয়াল, রামগতি আসনের এমপি আবদুল্লা আল মামুন, জেলা প্রশাসক একে এম টিপু সুলতান, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান প্রমুখ।
পরে মন্ত্রী ভোলা-মজু চৌধুরীহাট সড়ক পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ