1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

এনামুল হক শামীম আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ৯০০ Time View

ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) এনামুল হক শামীমকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে।

সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

উল্লেখ্য এনামুল হক শামীম শরিয়তপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। রোববার রাতে দলের সংসদীয় বোর্ডের সভায় এই আসনে প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাককে মনোনয়ন দেয়া হয়।

পর দিন সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এনামুল হক শামীমকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সদস্য করা হল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ