1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জেএমবি ছিনতাইয়ে জামায়াত জড়িত: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১২ Time View

ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জামায়াতে ইসলাম জড়িত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জামায়াত সন্ত্রাসী গোষ্ঠী, এরা কোনো রাজনৈতিক দল নয় । পুলিশের গাড়িতে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের সাথে জামায়াত জড়িত।

বিভাগীয় স্টেডিয়ামের কাজের প্রসঙ্গে তিনি বলেন, স্টেডিয়ামটি এখন পুরোপুরি প্রস্তুত। আর কোনো অডিট কিংবা তদন্ত হবে না।

প্রসঙ্গত, রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির ৩ সদস্যকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন। পেটে গুলিবিদ্ধ হন পুলিশের এক এসআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ