1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জনগণ অবৈধ সরকারকে চায় না: রফিকুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪০ Time View

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনগণ আর এই অবৈধ সরকারকে চায় না।

শনিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি’র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম মিয়া বলেন, বর্তমান সরকার অবৈধ ও অগণতান্ত্রিক। ভোট বিহীন ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

যে সরকারের অধিকাংশ সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়, সে সরকার বৈধ কি?

তিনি বলেন, এ সরকার বিএনপি নেতা-কর্মীদের ওপর দলীয় সন্ত্রাসী ও পুলিশ প্রশাসন দিয়ে নানা ভাবে দমন-পীড়ন ও নির্যাতন চালাচ্ছে।

মানববন্ধনে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবীর পল সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ