1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

কোরিয়ায় ধর্ষক মার্কিন সেনার ১০ বছরের কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১১
  • ৩১৬ Time View

সিউল: দক্ষিণ কোরিয়ায় ধর্ষনের অভিযোগে এক মার্কিন সেনাকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাসে ২১ বছর বয়সী এই ধর্ষক তার ইউনিটের কাছেই এক স্থানীয় নারীকে জোরপূর্বক ধর্ষন করে।

রিপোর্টে জানা গেছে, ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তার ঘাটির কাছাকাছি অবস্থিত একটি ফ্লাটের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং ১৮ বছর বয়সী এক কোরিয়ান নারীকে কয়েকঘন্টা ধরে নির্যাতন করে।

এর প্রেক্ষিতে একটি দক্ষিণ কোরিয়ান আদালত তার বিরুদ্ধে এই রায় প্রদান করে। বিচারক রায় ঘোষণার সময় এই নির্যাতনকে নৃশংস এবং অস্বাভাবিক বলে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়ায় যেকোন অভিযোগে কোন মার্কিন সেনার এটাই সর্বোচ্চ সাজা।

কোরিয়া যুদ্ধের ৬০ বছর অতিক্রান্ত হওয়ার পরও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ২৮,০০০ সেনা মোতায়েন রেখেছে।

কোরিয়ায় এর আগেও বিভিন্ন ধরনের অপকর্ম মার্কিন সেনারা সংঘটিত করে। এসব কারনে এর আগে বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়ায় জনগণ মার্কিন সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করে।

কোরিয়ান আদালত রায় ঘোষণা করলেও কোরিয়ায় অবস্থিত মার্কিন সেনাদের বিরুদ্ধে কোন ফৌজদারি ব্যবস্থা গ্রহন করার এখতিয়ার একমাত্র মার্কিন কর্তৃপক্ষ সংরক্ষন করে।

তবে মার্কিন কতৃপক্ষ বলেছে , ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ইদানিং তারা তাদের সেনাদের বিরুদ্ধে দেওয়া কোরিয়ান কতৃপক্ষের প্রত্যেকটি সিদ্ধান্তকে সম্মান প্রর্দশন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ