1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

উত্তরা পশ্চিম থানা জামায়াতের দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার উদ্যেগে আজ শুক্রবার সকালে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের উত্তরা পশ্চিম থানা আমীর এডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন থানা সেক্রেটারি রোকন উদ্দিন, জামায়াত নেতা সলিমুল্লাহ, মাহমুদুর রহমান, এমারত হোসেন, এডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এডভোকেট জাকির হোসেন বলেন, বাংলাদেশের বীর জনগণ তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য অকাতরে জীবন দেওয়ার যে নজির স্থাপন করেছে তা বিশ্বের ইতিহাসে বিরল। এ ঘটনা একদিকে যেমন আমাদের জন্য গর্বের অন্যদিকে তেমনি জালেম অপশক্তির সামনে মাথা নত না করার প্রেরণা। এডভোকেট জাকির হোসেন বলেন, ভাষার মাসে ডাকসুর সাবেক জিএস, ভাষাসৈনিক জামায়াতের সাবেক আমীর বয়োবৃদ্ধ অধ্যাপক গোলাম আযমকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার মধ্য দিয়ে বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘন করার পাশাপাশি একুশে ফেব্রুয়ারিকেও অপমান ও অপদস্থ করে চলেছে।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ