1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সংসদের মতো উপজেলা নির্বাচন করতে চায় সরকার: রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১০৯ Time View

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত দশম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনও সরকার একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত করতে চাচ্ছে। যাতে নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নিতে পারে তার জন্য সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে হত্যা ও গুম করছে।

বুধবার দুপুরে নয়া পল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার আর একটি ভাগবাটোয়ারার নির্বাচন করার ষড়যন্ত্র করছে। আর এজন্য তারা সারাদেশে বিরোধী দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছে। কারণ তারা দশম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনও নিজেদের অধীনে নেওয়ার ষড়যন্ত্র করছে। কারণ তারা ভালো করেই জানেন জনগণ তাদের পক্ষে নয়।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে নিজেদের রক্ষা করুন, অন্যথায় এর ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে একাই বহন করতে হবে। প্রতিহিংসামূলক রাজনীতি প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) জীবন দর্শন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের প্রাইভেট লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। ফলে তারা সরকারের নির্দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম করছে। আর এরি ধারাবাহিকতায় কারাগারে নির্যাতনের নামে নতুন ব্যবসা শুরু হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপি’র যুগ্ম মহাসচিব বলেন, আন্তর্জাতিক ও দেশবাসীর মতামতকে উপেক্ষা করে সরকার একদলীয় বাকশাল মনোভাব নিয়ে ক্ষমতায় থাকার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে এই সরকারকে হঠাতে আমাদেরকে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাজপথেই এর ফয়সালা করতে হবে।

আওয়ামী লীগ সরকারের হত্যা, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে মন্তব্য করে বিএনপি’র এ নেতা বলেন, সরকার অন্যায় ও বেআইনিভাবে সারাদেশে হত্যা ও গুম করছে। আর কিছু মিডিয়া সরকারের এই অপকর্মকে ঢাকার জন্য তাদের পক্ষ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ