1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

যেকোনো মুহূর্তে সুসংবাদ শুনতে পাবেন: সাহারা খাতুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৬৭ Time View

‘সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় যে কোনো মুহূর্তে আপনার সুসংবাদ শুনতে পাবেন’ বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ড’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের কাজ অনেকদূর এগিয়েছে। আমরা চেষ্টা করছি জড়িতেদের খুঁজে বের করতে। আমাদের ওপর বিশ্বাস রাখুন।’

এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের পক্ষে এখনি এই প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না।’

হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ‘তৎক্ষণিকভাবে ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আমাকে এটা বলতে হয়েছিল।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব পিকিউকে মোস্তাক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোস্টগার্ড’র মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কেএস হোসেন।

অনুষ্ঠান শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ড’র প্যারেড পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ