1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ের শক্তি বিএনপির নেই: কামরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৪ Time View

ঢাকা : আন্দোলনের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ের শক্তি বিএনপি’র নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

কামরুল বলেন, বিএনপি পুলিশ দেখলেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। আর অবস্থা ভাল দেখলে কথার ফুলঝুড়ি ছাড়ে। আসলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে তাদের এখন কোনো সাংগঠনিক শক্তি নেই।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে কোনো নির্বাচন হবে না। ভবিষ্যতে কোনো নির্বাচন হলে সেটিও বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই হবে। আর নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা ন্যস্ত করা হবে।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করেছে। তবে তারা এখন কেন উপজেলা নির্বাচন করছে তা দেশবাসী জানতে চায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ করিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ