1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছাত্রলীগ নেতাকর্মীদের বির্তকিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৯ Time View

রাজশাহী ছাত্রলীগ নেতাকর্মীদের বিতর্কিত কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। রাজশাহীর চারঘাটে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীতে ছাত্রলীগের প্রচার মিছিল শেষে সমাবেশে এ আহ্বান জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় নগর ছাত্রলীগ ওই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সিদ্দিকী নাজমুল আলম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিতর্কিত কর্মকা-ে জড়িয়ে পড়লে তা মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়। এতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীসহ দলের নেতারা বিব্রত হন।

ছাত্রলীগ আদর্শের রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর ছাত্রলীগ নেতাকর্মীদের বিতর্কিত কর্মকা- থেকে বিরত থাকতে হবে।

মহানগর ছাত্রলীগের সভাপতি শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নিজানুর রহমান রানা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন প্রমুখ।

এর আগে নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ