1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গৃহপরিচারিকা নির্যাতনের দায়ে গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৯ Time View

রাজধানীর দারুস সালাম থানাধীন টোলারবাগে রেশমা (১২) নামের গৃহপরিচারিকাকে নির্যাতনকারী গৃহকর্ত্রী লাইজু’র বিরুদ্ধে মামলা হয়েছে দারুস সালাম থানায়। এর আগে দুপুরে নির্যাতনে দায়ে তাকে আটক করে পুলিশ।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রেশমাকে নির্যাতনকারী গৃহকর্ত্রীকে দুপুরে আটক করা হয়। এরআগে তার বিরুদ্ধে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নির্যাতনের সত্যতা পায়। নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রীর বিরুদ্ধে বিকালে একটি মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরো জানান, রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তাকে তার অভিভাবকের কাছে তুলে দেয়া হবে।

ওসি জানান, টোলারবাগ এলাকার কাজী অফিস সংলগ্ন ১৭/১/ক নম্বর বাসার ৬ষ্ঠ তলায় লাইজু-বুলবুল নামে এক দম্পতির বাসায় কাজ করত রেশমা। তিন মাস আগে তার ফুফুর মাধ্যমে ওই বাসায় সে কাজ পায়। তুচ্ছ বিষয়ে প্রায়ই তাকে গৃহকর্ত্রী মারধোর করত বলে রেশমা অভিযোগ করেছে।তিনি আরো জানান, এমনকি, রেশমার গলায় খুনতি গরম করে ছেকাও দেয়া হয়েছে বলে সে পুলিশকে অভিযোগ করেছে।

রেশমাকে নির্যাতনের বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার দুপুরে রেশমার গলায় ছুড়ি ধরে তাকে মেরে ফেলারও হুমকি দেয় গৃহকর্ত্রী লাইজু। এসময় তাকে বাধরুমের আটকে রাখে। রেশমার কান্নার শব্দ পেয়ে তাকে পাশের বাসার কয়েক নারী উদ্ধার করে।
লাইজুর স্বামী বুলবুল হযরত শাহজালাল বিমানবন্দরে কাস্টমস বিভাগে চাকরি করেন বলে জানা গেছে।
রেশমা ১৬/বি মমিন মিয়ার বাড়িতে তার নানীর সাথে থাকে। তার বাবার নাম- মৃত শাহাবুদ্দিন। গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা চরলক্ষী ইউনিয়নের কালমা গ্রামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ