1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাকৃবি সাংবাদিক সমিতির মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৪ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা ও রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদে আজ সোমবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।
জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয়’ ৭১ সংলগ্ন রাস্তায় ‌এ  মানববন্ধনের আয়োজন করা হয়। বাকৃবিসাসের সভাপতি আরিফুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিত মালাকারের সঞ্চালনায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাদেশ২৪.কমের প্রধান সম্পাদক ড. সহিদুজ্জামান, বাকৃবিসাসের নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যরা।
এ সময় মানববন্ধনে একাত্মতা  প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ সময় সাংবাদিক নেতারা রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ