1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইউনূস ক্লোজড চ্যাপ্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪
  • ১৩৪ Time View

সরকারের কাছে ড. মুহাম্মদ ইউনূস ইস্যু শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ‘প্রথম আলো’র সঙ্গে গত মঙ্গলবার এক একান্ত সাক্ষাত্কারে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, ড. ইউনূস ইস্যুকে বাদ নিয়ে তিনি তাঁর সময়টাকে আরও গুরুত্বপূর্ণ কাজে লাগাতে চান।

এই সাক্ষাত্কারে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপর পশ্চিমা দেশগুলোর চাপ, নির্বাচন ও বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান, বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব, বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত বিভিন্ন বিষয়, আঞ্চলিক রাজনীতি, সরকারের গত মেয়াদে কোনো কোনো দেশের সঙ্গে সম্পর্কের শীতলতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিদেশ সফর নিয়ে মন্ত্রণালয়ের অবস্থান, শ্রমবাজার, যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক জনমত কাজে লাগানোসহ নানা বিষয়ে সরকারের মনোভাব।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, ‘এজ পার এজ বাংলাদেশ গভর্নমেন্ট ইজ কনসার্ন, দ্যাট ইস্যু ইজ ডান অ্যান্ড ড্রাস্টেড। এটা ক্লোজড চ্যাপ্টার।’ (বাংলাদেশ সরকারের অবস্থান থেকে বলতে গেলে, ওই বিষয়টির যা হওয়ার হয়ে গেছে। ওই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ